Home আন্তর্জাতিক ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের বাজারমূল্য কত?
আন্তর্জাতিক

ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের বাজারমূল্য কত?

Share
Share

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকালে দিনের আলোয় চোরেরা আধুনিক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে মাত্র আট মিনিটের মধ্যেই জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে পড়ে।

তারা ব্যাটারিচালিত ডিস্ক কাটার দিয়ে কাচের জানালা কেটে ফেলে এবং ভেতরের নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে বের করে দেয়। এরপর কাচের বাক্সে রাখা অলংকার নিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায়।

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে: নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রীর জন্য তৈরি হীরা ও পান্না জড়ানো কণ্ঠহার, তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সাম্রাজ্ঞী উজিনির টিয়ারা, ফ্রান্সের রানি মেরি-অ্যামেলির ব্যবহৃত একাধিক রাজকীয় অলংকার। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা (১ ইউরো সমান ১৪১ টাকা হিসেবে)

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, পালানোর সময় চোরদের ফেলে যাওয়া একটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত মুকুট ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ফরাসি কৌঁসুলি লোর বেকো, আরটিএল রেডিওকে জানান,“অলংকারগুলোর অর্থমূল্যের অঙ্ক বিশাল, তবে ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্যের ক্ষতি তার চেয়েও গভীর।”

তিনি সতর্ক করে বলেন,“যদি চোরেরা অলংকারগুলো গলিয়ে ফেলার চেষ্টা করে, তা হলে এটি ভয়াবহ ভুল হবে। তাতে এগুলোর প্রকৃত মূল্য হারিয়ে যাবে।” বিশেষজ্ঞদের আশঙ্কা, অলংকারগুলো ইতোমধ্যে দেশের বাইরে পাচারের প্রস্তুতি চলছে। তারা বলছেন, তদন্তকারীদের হাতে উদ্ধার করার সময় খুব সীমিত—মাত্র এক থেকে দুই দিন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘটনাটিকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর “একটি সরাসরি হামলা” বলে আখ্যায়িত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ,...

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ...

ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ আছে, তবে আস্থা কমছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে...

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...