Home জাতীয় অপরাধ মাদারীপুরে স্ত্রীর সঙ্গে বাবার পরকীয়া, ক্ষোভে কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মাদারীপুরে স্ত্রীর সঙ্গে বাবার পরকীয়া, ক্ষোভে কুপিয়ে হত্যা

Share
Share

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, স্ত্রীর সঙ্গে বাবার পরকীয়া সম্পর্কের অভিযোগে ছেলে বাবাকে হত্যা করেছে। রোববার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টুইন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফারুক মিয়া (২৭)। ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেয়নি পরিবার। যার সঙ্গে পরিবার বিয়ে করিয়েছে সেই স্ত্রীর সঙ্গে রয়েছে বাবার অবৈধ সম্পর্ক। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যায়। তবে এত কিছু মেনে নিতে পারেনি ফারুক। তাই বাবাকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

ফারুক বাবাকে নিয়ে কাজের সন্ধানে শিবচর উপজেলায় আসে। রাতের বেলা তার সাবেক স্ত্রীর সঙ্গে বাবার মোবাইলে কথোপকথনের পর, যখন মতি ঘুমিয়ে পড়েন, ফারুক কোতাল দিয়ে ঘুমন্ত বাবাকে আক্রমণ করে। মাত্র আড়াই মিনিটে ১৭টি কোপ দেয়। হত্যার পর লাশের পাশে বসে সিগারেট ধরিয়ে টানতে দেখা যায় তাকে।

শব্দ শুনে পাশের ঘর থেকে বাড়ির মালিক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। ফারুককে চুপচাপ বসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফারুককে আটক করে। এ সময় ব্যবহৃত কোদাল, রক্তাক্ত জামা-কাপড় ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ফারুক আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করা হয় এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শিবচর থানার পুলিশ ক্রমাগত তদন্ত চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের প্ররোচনা ও অন্যান্য সম্ভাব্য সহযোগীর খোঁজ চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান বিয়ে করেছেন। বৃহস্পতিবার (০৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে বিয়ে করেন তিনি। এটি...

বিএনপি এখন হাইজ্যাক হওয়া দল : হাসনাত

বিএনপি এখন ‘হাইজ্যাক’ হওয়া দল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গত...

Related Articles

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে এমপিসহ অর্ধশত আহত

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...

জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন, মইনকে ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে জাতিসংঘের ভূমিকা ও সাবেক সেনাপ্রধান Moeen...

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে; নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “গেরুয়া পতাকা বাংলাদেশের খুব...

বেদে শিশুদের শিক্ষায় এমপি হাসনাত আব্দুল্লাহর বেতনের সিংহভাগ দান

সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪...