Home জাতীয় অপরাধ মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

Share
Share

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে এক শিশুসহ একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের মাত্র ৮ মাস বয়সী কন্যা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের মালিকানাধীন একটি বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকতেন মিষ্টি বাড়ৈ নামের এক নারী। মিষ্টির স্বামী যতীন বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার বাসিন্দা এবং বর্তমানে তিনি ইতালিপ্রবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মিষ্টি বাড়ৈয়ের চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী ও সন্তানসহ ওই বাসায় বেড়াতে আসেন চিন্ময় দাস। এরপর রাতের কোনো একসময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মধ্যরাতে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বিছানায় তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে।

ওসি আরও জানান, ঘটনার সময় বাসার পাশের একটি কক্ষে মিষ্টি বাড়ৈ একা ছিলেন। তার তথ্যের ভিত্তিতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য এবং প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় থাকায় মিষ্টি বাড়ৈকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

আজ সোমবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অপরাধী চক্রের কোনো সম্পৃক্ততা বা বিষপ্রয়োগের মতো কোনো ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক টিমকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বন রক্ষক যখন ভক্ষক; বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

ওমর ফারুক, চট্টগ্রাম কক্সবাজার উত্তর বন বিভাগের ডুলাহাজারা রেঞ্জের ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থেকে অবৈধ কাঠ পাচার...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয়...

Related Articles

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...

শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায়...

বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ...