Home জাতীয় অপরাধ মাদারীপুরে ছাত্রলীগ নেতা সাফায়েত ইভান গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মাদারীপুরে ছাত্রলীগ নেতা সাফায়েত ইভান গ্রেফতার

Share
Share

মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাফায়েত ইভান (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। রাতের আধারে মিছিল বের করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে তাকে আটক করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাফায়েত ইভান ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে এবং সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাহেবরামপুর এলাকার একটি নির্জন রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে শেখ হাসিনার পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। পরবর্তীতে পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, “গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাফায়েত ইভানের নেতৃত্বে রাতে একটি মিছিল বের করা হয়। পরে তিনি পালিয়ে যান। পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।”

তিনি আরও জানান, গ্রেফতারের পর সাফায়েত ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি কালকিনিতে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সাফায়েত ইভান ওই তালিকাভুক্ত নেতাদের একজন। তার বিরুদ্ধে আগেও এলাকায় বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায় নিজ স্ত্রীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। পরবর্তীতে এই...

কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার

ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর দেশটির তিন বৈমানিককে গোপনে আটক রাখার অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের উত্থাপিত এই দাবি সরাসরি খারিজ...

Related Articles

ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় ও অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে লাইসেন্স করা...

মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক শিক্ষকের মর্মান্তিক...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে নিজেদের...

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...