Home জাতীয় অপরাধ ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের তিন দিনের কারাদণ্ড
অপরাধ

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের তিন দিনের কারাদণ্ড

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়া পুরোনো রাইস মিল এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমানের নেতৃত্বে এএসআই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় শরিফুল ইসলামের কাছ থেকে ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শরিফুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে মাদকবিরোধী অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে...