Home জাতীয় আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
জাতীয়রাজনীতি

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ এখন একটি ‘ক্লোজড চ্যাপ্টার’। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা এনসিপি আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং প্রতিবেশী ভারতে তাদের দাফন সম্পন্ন হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে পৃথক দল হিসেবে বিবেচনা করা হলেও কোনো অন্যায়ের ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে সাফ জানান তিনি। একই সাথে তিনি প্রখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর প্রবাসে হামলার ঘটনায় তাকে সরকারি আইনি সহায়তা প্রদান এবং অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার দাবি জানান।

বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলটিকে অনতিবিলম্বে এসব অপকর্মের লাগাম টানতে হবে। ভোটের হিসাব মেলানোর জন্য খুনি ও স্বৈরাচারীদের আশ্রয়-প্রশ্রয় দিলে পরিণতি শুভ হবে না। বিএনপি বর্তমানে ক্ষমতায় থাকায় উদ্ভূত যেকোনো সংকটের প্রথম মুখোমুখি তাদেরই হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নেওয়া হলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সাথে নিয়ে আবারো রাজপথে নামার হুশিয়ারি দেন এই এনসিপি নেতা। তিনি অভিযোগ করেন, বিগত কয়েক মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে এবং এই ধারা বজায় থাকলে দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব হবে না।

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের তীব্র সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, উচ্চমূল্যে জ্বালানি কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে। নিজেদের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অরাজকতা তৈরি করে তা বিরোধী দলের ওপর চাপানোর পুরনো রাজনৈতিক চর্চা এখন আর চলবে না। জনগণের কষ্টকে পুঁজি করে লুটপাটের রাজনীতি করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি।

এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জু। সমন্বয় সভা ও কর্মশালা শেষে পটুয়াখালী জেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকায়

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের...

দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ ভাড়া আদায়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার...

Related Articles

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...

কাঠালিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত, আটক অভিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে ছুরিকাঘাতে ইয়াসিন...

মান্দায় পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা থানার পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ...