Home সাম্প্রতিক মাটি খুঁড়তেই মিলল ধাতব বস্তু, সেনাবাহিনী এসে উদ্ধার করলো ৯৬টি মাইন
সাম্প্রতিক

মাটি খুঁড়তেই মিলল ধাতব বস্তু, সেনাবাহিনী এসে উদ্ধার করলো ৯৬টি মাইন

Share
Share

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে পাওয়া ছয়টি ধাতব বস্তু নিয়ে তদন্তে নেমে ৯৬টি মাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।

সোমবার (১০ আগস্ট) দুপুরে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। মেটাল ডিটেক্টর দিয়ে পুরো এলাকা পরীক্ষা করার পর প্রায় দুই ঘণ্টা ধরে মাটি খুঁড়ে মাইনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাইনের মধ্যে ১৭টি অ্যান্টি-ট্যাংক ও ৭৯টি অ্যান্টি-পারসোনেল মাইন রয়েছে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, উদ্ধার করা মাইনগুলো নিষ্ক্রিয় করার জন্য পাশের মধুগাড়ি মাঠে নেওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করছেন। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেন।

এর আগে শনিবার বেতবাড়িয়া গ্রামের প্রবাসী নুরুজ্জামান কালুর সাত শতাংশ জমিতে বাড়ি নির্মাণের জন্য শ্রমিকেরা মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচ থেকে ছয়টি ধাতব বস্তু বেরিয়ে আসে। সেগুলোর গায়ে ‘মাইন ১৯৬৭’সহ বিভিন্ন লেখা ছিল। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে যোগাযোগ করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, মাইনগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা হয়ে থাকতে পারে। স্থানীয় প্রবীণ ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা জানান, বেতবাড়িয়ার কাছাকাছি দৌলতপুরের বেংগাড়ি মাঠে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ওই যুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে বেতবাড়িয়া হয়ে কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা এলাকায় মাইন পুঁতে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাইন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা মাইনগুলো নিষ্ক্রিয় করার পর ঘটনাস্থল পরীক্ষা করে এলাকাটি নিরাপদ কি না, তা নিশ্চিত করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ভঙ্গ করায় তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার...

‘হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাস করতেন না। এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে তাঁদের ফোনকল...

Related Articles

জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াতে...

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটি বা গভর্নিং...

উত্তরায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরা বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যানের গতিরোধ করে একটি পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে...

ঘানাকে হারিয়ে ইতিহাস: প্রথমবারের মতো বিশ্বকাপে ১৫৩ র‍্যাঙ্কিংয়ের মালাউই

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে থাকা মালাউই এর আগে কখনো উইমেনস আফ্রিকা কাপ...