Home আঞ্চলিক মহাদেবপুরের গৃহবধূ আরজিনা বেগম নিখোঁজ
আঞ্চলিক

মহাদেবপুরের গৃহবধূ আরজিনা বেগম নিখোঁজ

Share
Share

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ


নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা মোছা. আরজিনা বেগম (৫১) গত ২২ জুন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবার উদ্বেগে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে এখনো তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ তাঁকে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ড এলাকায় দেখা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, আরজিনা বেগম ঢাকা থেকে জামালপুরগামী একটি বাসে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর সম্ভাব্য গন্তব্য জামালপুর হতে পারে বলে পরিবারের ধারণা। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল কাঁঠালি রঙের শাড়ি। তাঁর স্থায়ী ঠিকানা নওগাঁর মহাদেবপুর উপজেলা।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭৮০-৬৬৩১৯৩ (সাদ্দাম, ছেলে)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদির সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের ১৫ জনই নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার...

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে চলতি আগস্টে আরও ১০০টি উপজেলা...

Related Articles

নারায়ণগঞ্জে শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে, টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহপাঠী বা কিশোর কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পর বিদ্যালয় থেকে...

এসএসসিতে চার বিষয়ে অকৃতকার্য হয়ে শেরপুরে পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফলাফলে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার ধাক্কা সামলাতে না পেরে শেরপুরের...

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান...

এসএসসির ফল নেওয়া হলো না মাগুরার প্রদীপের

ফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে মাগুরার মহম্মদপুরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায়...