Home আঞ্চলিক এসএসসির ফল নেওয়া হলো না মাগুরার প্রদীপের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

এসএসসির ফল নেওয়া হলো না মাগুরার প্রদীপের

Share
Share

ফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে মাগুরার মহম্মদপুরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রদীপ কুমার (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় তাঁর আরও দুই বন্ধু সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত প্রদীপ কুমার খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে এবং চলতি ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রদীপ ও তাঁর দুই বন্ধু একই মোটরসাইকেলে করে নাগড়া বাজারের একটি ফটোকপির দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। এতে তিনজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।

পরিবারের স্বজনেরা জানান, কিছুদিন আগেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রদীপদের বসতঘর ও সব মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই ক্ষতি সামলে ওঠার আগেই একমাত্র ছেলেকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন বাবা পূর্বাস কুমার। আহাজারি করে তিনি বলেন, “নিজের রেজাল্টের খবর জানার আগেই ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। কিছুদিন আগে আগুন লেগে ঘরবাড়ি পুড়ল, এখন ছেলেকেও হারালাম; এত কষ্ট কীভাবে সইব?”

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যান ও ঘটনার সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে সম্প্রতি এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় নেতা ও...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনের সজোরে ধাক্কা: ঘটনাস্থলেই নিহত ২

ঢাকা-বগুড়া মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে অপর একটি দ্রুতগতির ট্রাকের সজোরে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মর্মান্তিক...

Related Articles

১৯ বছরের মধ্যে সর্বনিম্নে এসএসসির পাসের হার: জিপিএ-৫ প্রাপ্তিতেও ধাক্কা

চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফল...

‘র’ প্রধান ঢাকায়

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের...

রাতভর হাসপাতালে পিআইসিইউর খোঁজে স্বজনদের দৌড়ঝাঁপ: শিশু আফিয়ার মৃত্যু

রাজধানীর একাধিক নামিদামি ও বিশেষায়িত হাসপাতালে রাতভর ঘুরেও ছোট্ট একটি পিআইসিইউ (শিশু...

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান...