Home আঞ্চলিক মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

Share
Share

রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে জ্ঞান হারানোর পর মারা গেছেন বড় ভাই। গতকাল সোমবার পাঁচ ঘণ্টার...

রাজধানীতে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-৩। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য...

Related Articles

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের...

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন...

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

;