Home সাম্প্রতিক দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক

দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ ভাড়া আদায়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যবিধির ৭১ নম্বর ধারায় জরুরি জনস্বার্থের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত নারী আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে নোটিশটি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ প্রায় ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান রয়েছে। এসব যান চার্জ দেওয়ার জন্য সারা দেশে অনুমোদিত চার্জিং পয়েন্ট রয়েছে প্রায় ৩ হাজার ৩০০টি। তবে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে।

তিনি বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন বৈদ্যুতিক তিন চাকার যান দেশের শহর ও গ্রামীণ পরিবহনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে দ্রুত ও অনেকাংশে অনিয়ন্ত্রিতভাবে এসব যান বাড়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট ও পরিবেশের ওপর চাপ তৈরি হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে থাকা ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান চার্জ দিতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়, তা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তার বেশি হতে পারে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বিপুলসংখ্যক যান একসঙ্গে চার্জ দেওয়ায় স্থানীয় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এ ছাড়া অনুমোদিত বা আবাসিক বিদ্যুৎ সংযোগের বাণিজ্যিক ব্যবহার এবং ট্রান্সফরমার ও বিতরণ লাইনের ওপর অতিরিক্ত চাপও বিদ্যুৎ বিতরণব্যবস্থায় সমস্যা তৈরি করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার থাকবে—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,...

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে...

Related Articles

বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

যুক্তরাষ্ট্রে বিমানে এক যাত্রীকে হামলা ও গালাগালের অভিযোগে সিটের সঙ্গে ডাক্ট টেপ...

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর...

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টারিং, জানে না পুলিশ

নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিদের...

যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের আশঙ্কার মধ্যে নিজস্ব সামরিক...