Home আঞ্চলিক ময়মনসিংহে বজ্রপাতে শিক্ষকসহ দুইজনের প্রাণহানি
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে বজ্রপাতে শিক্ষকসহ দুইজনের প্রাণহানি

Share
Share

ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষকসহ মৃত্যু হয়েছে দুইজনের।  বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রামে ও সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার রৌয়ারচর গ্রামের মৃত ইছব আলীর ছেলে খালেকুল আজাদ (৬০) ও গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে সিয়াম খান (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক খালেকুল আজাদ মুক্তাগাছা পৌর শহরের হৃদয়মোড়ে পরিবার নিয়ে বসবাস করেন। বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ি রৌহারচরে ছিলেন তিনি। এসময় হাঁটাহাঁটি করার একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে সকালে গফরগাঁওয়ের লামকাইন গ্রামে বাড়ীর আঙিনায় দাড়িয়ে ছিল সিয়াম। এ সময় হঠাৎ করেই বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামও একই বক্তব্য দিয়ে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু...

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক শিশু ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার...

Related Articles

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি...

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...