Home জাতীয় মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি সংকট শঙ্কায় বাস টিকিট বন্ধ
জাতীয়

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি সংকট শঙ্কায় বাস টিকিট বন্ধ

Share
Share

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে দেশে জ্বালানি সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে আগাম টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ঈদুল ফিতর সামনে রেখে যাত্রা পরিকল্পনা করা অনেক যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পরিবহন কোম্পানি আপাতত আগাম টিকিট বিক্রি স্থগিত রেখেছে। কিছু কাউন্টারে সীমিত পরিসরে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। তবে রেলওয়ের অনলাইনে আগাম ট্রেনের টিকিট বিক্রি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

গাবতলী বাস টার্মিনালের কয়েকটি কাউন্টারে চতুর্থ দিনের মতো ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রির ঘোষণা থাকলেও বাস্তবে অধিকাংশ কাউন্টার বন্ধ দেখা গেছে। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই অনেক পরিবহন মালিক আগাম টিকিট বিক্রি থেকে বিরত থাকছেন।

টিকিট কিনতে এসে ভোগান্তির কথা জানিয়ে কয়েকজন যাত্রী অভিযোগ করেন, কিছু কাউন্টারে টিকিট দেওয়া হলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করা হচ্ছে। এছাড়া অনলাইনেও অনেক সময় টিকিট পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা। এতে করে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তবে পরিবহন সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নির্দেশনা নেই এবং নির্ধারিত মূল্যেই টিকিট বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে দ্রুতই আগাম টিকিট বিক্রি আবার শুরু হবে বলেও জানিয়েছেন তারা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের...