Home জাতীয় মধ্যপ্রাচ্যের সংকটে প্রবাসীদের পাশে আছে সরকার- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জাতীয়

মধ্যপ্রাচ্যের সংকটে প্রবাসীদের পাশে আছে সরকার- মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Share
Share


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যা যৌথভাবে কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়মিত তদারকি করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে যে চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে, তা সবার সহযোগিতায় মোকাবিলা করা সম্ভব হবে।

শনিবার সিলেট নগরীতে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং দৈনিক জৈন্তাবার্তা আয়োজিত পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কোনো প্রবাসী নিহত হলে তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং কেউ আহত হলে সেখানে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণে যারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন, তাদের খুঁজে বের করে খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের দূতাবাসগুলো।

এ সময় তিনি উদ্বিগ্ন না হয়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ, গ্যাস ও তেলের ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হলে উদ্ভূত পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারব।

নিজ নির্বাচনী এলাকার শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এলাকার অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল। জৈন্তাপুরের একমাত্র সরকারি স্কুলেও শিক্ষকের সংখ্যা অর্ধেকেরও কম। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট দূর করা জরুরি। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষক সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পৃথক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. তাজ উদ্দিন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল রাফিন সরকার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিলেট মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ বদরুদ্দোজা বদরসহ বিশিষ্ট ব্যক্তিরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি...

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে...

বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ

রাজধানীর মেট্রোরেলে যাত্রাপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের...

;