Home আন্তর্জাতিক মক্কার কুরআন জাদুঘরে ওহি লিখনের প্রাচীন উপকরণের প্রদর্শনী
আন্তর্জাতিক

মক্কার কুরআন জাদুঘরে ওহি লিখনের প্রাচীন উপকরণের প্রদর্শনী

Share
Share

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হেরা সাংস্কৃতিক অঞ্চলে অবস্থিত পবিত্র কুরআন জাদুঘরে কুরআনুল কারিম লিখনের প্রাথমিক যুগের উপকরণ ও ঐতিহাসিক নিদর্শন নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

আরব সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাগজে মুদ্রণের প্রচলন এবং পবিত্র কুরআন এক খণ্ডে সংকলনের আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর ওহিলেখক সাহাবিরা নাজিল হওয়া আয়াত বিভিন্ন প্রাকৃতিক উপকরণে লিখে সংরক্ষণ করতেন।

ইসলামের প্রাথমিক যুগে ওহি সংরক্ষণের জন্য দাগানো চামড়া, খেজুর গাছের ডাল, চ্যাপ্টা কাঠের টুকরা, মসৃণ পাথর এবং উটসহ বিভিন্ন পশুর কাঁধ ও পাঁজরের হাড় ব্যবহার করা হতো। এর মধ্যে তুলনামূলক বেশি টেকসই হওয়ায় হরিণ ও অন্যান্য পশুর চামড়া ওহি লিখনের অন্যতম প্রধান মাধ্যম ছিল।

প্রদর্শনীতে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে সেই সময়কার লিখনপদ্ধতি পুনর্নির্মাণ করা হয়েছে। দর্শনার্থীরা ওহিলেখকদের ব্যবহৃত বিভিন্ন উপকরণের প্রতিরূপ, প্রাথমিক লিখনপ্রক্রিয়া এবং কুরআন সংরক্ষণের আদি পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের মতে, এই প্রদর্শনীর মাধ্যমে ইসলামের সূচনালগ্নে আল্লাহর বাণী সংরক্ষণে সাহাবায়ে কিরামের আন্তরিকতা, ত্যাগ ও সতর্কতার একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

জাদুঘরটিতে শুধু ওহি লিখনের প্রাচীন উপকরণই নয়, আধুনিক প্রযুক্তিনির্ভর ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে কুরআন নাজিলের বিভিন্ন ধাপ, সংকলনের ইতিহাস, কিরাআতের বৈচিত্র্য, ক্যালিগ্রাফির বিকাশ এবং বিশ্বজুড়ে কুরআনের সংরক্ষণ ও বিস্তারের ইতিহাসও তুলে ধরা হয়েছে।

হেরা সাংস্কৃতিক অঞ্চলের অন্যতম আকর্ষণ এই কুরআন জাদুঘরের লক্ষ্য হলো বিশ্ববাসীর কাছে ওহি নাজিলের ইতিহাস, জাবালে নূর ও ঐতিহাসিক গারে হেরার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামি ঐতিহ্য এবং পবিত্র কুরআন সংরক্ষণের অনন্য ইতিহাস তুলে ধরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী...

কুয়েতে আবাসিক ভবনে ইরানের ড্রোন হামলা

কুয়েত সিটির ক্যাপিটাল গভর্নরেটে একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের...