নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’।
নেপাল ফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ), নিউয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস এবং সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে চার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন উপলক্ষে কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রাথমিক কর্মপরিকল্পনা ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। সভায় ফোনিজের মহাসচিব সমীর বালামি সম্মেলনের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
আয়োজকদের ভাষ্য, বিশ্বের প্রায় ৪০টি দেশের আদিবাসী ভাষাভিত্তিক সাংবাদিকতায় কর্মরত সাংবাদিকেরা এ সম্মেলনে অংশ নেবেন। এতে বৈশ্বিক প্রেক্ষাপটে আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং মতবিনিময়ের আয়োজন থাকবে।
চার দিনের কর্মসূচির অংশ হিসেবে নেপালের স্থানীয় সংস্কৃতি এবং অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে।
এ ছাড়া প্রতিনিধিদের নেপালের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী নেপালি খাবারের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হবে, যাতে দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।
আয়োজকদের মতে, এ সম্মেলনের মূল উদ্দেশ্য আদিবাসী ভাষার সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধন, মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতাকে সরকারি নীতিনির্ধারণে যথাযথ স্বীকৃতি ও অন্তর্ভুক্তির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা এবং এ ক্ষেত্রে নেপালের অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরা।
পাশাপাশি আদিবাসী ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণ, অধ্যয়ন এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...
ByDesk ReportOctober 26, 2026খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...
ByDesk ReportOctober 26, 2026স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...
ByDesk ReportOctober 28, 2026নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...
ByDesk ReportOctober 28, 2026ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...
ByDesk ReportOctober 28, 2026ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...
ByDesk ReportOctober 28, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment