Home আন্তর্জাতিক শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী

Share
Share

 

যুক্তরাজ্যের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে দেশটির পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। বুধবার তিনটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি সরকার গঠনের পর শাবানা মাহমুদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন।

তবে এ বিষয়ে শাবানা মাহমুদের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। বার্নহ্যামের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বার্নহ্যামের একজন মুখপাত্র বলেছেন, সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে কোনো মন্তব্য করা হবে না।

শাবানা মাহমুদের অর্থনীতি–সংশ্লিষ্ট দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলনামূলক কম। তবে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত।

এদিকে এক সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহ্যাম বলেন, সরকার গঠনের পর তিনি দেশের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না।

তিনি বলেন, ‘দেশের ব্যয় নির্বাহের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে জনগণের ওপর কিছুটা বেশি কর আরোপের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না। পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

Related Articles

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী...

কুয়েতে আবাসিক ভবনে ইরানের ড্রোন হামলা

কুয়েত সিটির ক্যাপিটাল গভর্নরেটে একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের...

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা: সেনা নিহত ও একাধিক ড্রোন ধ্বংসের দাবি

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত কেন্দ্র ‘আলি আল-সালেম’ বিমানঘাঁটিতে ব্যাপক ড্রোন...