Home বিনোদন বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, জিতেছিল কে?
বিনোদন

বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, জিতেছিল কে?

Share
Share

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। পরে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ফাইনালকে ঘিরে ইতিমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

বর্তমান ফর্ম, তারকা খেলোয়াড় ও সাম্প্রতিক সাফল্য নিয়ে আলোচনা থাকলেও বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেনের দেখা হয়েছে মাত্র একবার। সেই একমাত্র সাক্ষাতে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্রবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২–১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে দুটি গোল করেন লুইস আর্তিমে। স্পেনের একমাত্র গোলটি করেন পির্রি।

তবে সেই বিশ্বকাপে দুই দলের যাত্রাপথ ছিল ভিন্ন। স্পেন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। অন্যদিকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠলেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

প্রায় ছয় দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে এবার লড়াইটি গ্রুপ পর্বে নয়, সরাসরি ফাইনালে। অতীতের একমাত্র জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্য থাকবে স্পেনের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

বিশ্বজুড়ে প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস পোলট্রির মাংস। জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে এর চাহিদাও বাড়ছে। তবে উৎপাদনের দিক থেকে বিশ্ববাজারে এখনো...

তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্মের গুঞ্জনে তোলপাড় লাখাই

হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামে তিন বছর ধরে প্রবাসে থাকা এক ব্যক্তির স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।...

Related Articles

বার্কোকে মাথায় আঘাতের অভিযোগ, নিষেধাজ্ঞার শঙ্কায় বেলিংহ্যাম

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে সেমিফাইনালেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে...

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট...

ডি পল বেঞ্চে, সিমিওনেকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে একটি বড় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। কোয়ার্টার...

ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে রাজনৈতিক মন্তব্য ঘিরে...