Home জাতীয় অপরাধ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার
অপরাধআন্তর্জাতিক

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

Share
Share

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের সহ-মালিক মনজ্যোত কালরাকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তাঁকে শিগগিরই আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া তদন্ত ইউনিটের পরিদর্শক সুপুন বিদানাগে।

জাফনা কিংসের হয়ে এবারের আসরে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

জানা গেছে, ভারতীয় উদ্যোক্তা মনজ্যোত কালরা ও ময়াঙ্ক গোয়েলের নেতৃত্বাধীন স্পোর্টস কমিউন ২০২৬ মৌসুমের আগে জাফনা কিংসের মালিকানা নেয়।

পরিদর্শক সুপুন বিদানাগে স্থানীয় গণমাধ্যমকে জানান, কলম্বোর একটি হোটেল থেকে মনজ্যোত কালরাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি সেখানে এক ক্রিকেটারকে ৯৫ লাখ শ্রীলঙ্কান রুপি (প্রায় ২৮ হাজার ৭০০ মার্কিন ডলার) দেওয়ার চেষ্টা করছিলেন।

নাম প্রকাশ না করে তিনি বলেন, প্রায় ১০ দিন আগে ওই ক্রিকেটারের কাছে প্রথমবার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরই ওই ক্রিকেটার বিষয়টি পুলিশকে জানান।

মনজ্যোত কালরা ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রিকেট ছাড়ার পর তিনি ক্রীড়া ব্যবস্থাপনায় যুক্ত হন। অন্যদিকে ময়াঙ্ক গোয়েল সফটসিকিউর ইনফোটেক ও শ্রী ধ্যান ইন্স্যুরেন্স ব্রোকার্সের প্রতিষ্ঠাতা।

২০২০ সালে জাফনা স্ট্যালিয়ন্স নামে এলপিএলে যাত্রা শুরু করে দলটি। পরে লাইকা গ্রুপের মালিকানায় নাম পরিবর্তন করে জাফনা কিংস রাখা হয়। তবে ২০২৫ সালের এপ্রিলে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে লাইকা গ্রুপের মালিকানা বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে শ্রীলঙ্কার কঠোর আইন রয়েছে। প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট অনুযায়ী ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং কিংবা খেলার ফল বা নির্দিষ্ট ঘটনা প্রভাবিত করার চেষ্টা ফৌজদারি অপরাধ। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।

এদিকে, লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শুক্রবার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে উদ্বোধন হবে। তিন সপ্তাহের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নেবে। আগামী ৮ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। শনিবার (২৯ আগস্ট) সোমালি...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।...

Related Articles

মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি, অস্ত্র নিয়ে বাড়ির সামনে অভিযুক্তরা

সাকিব, ময়মনসিংহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা প্রত্যাহারের জন্য এক ব্যক্তিকে ও তাঁর পরিবারের...

সাপাহারে পুলিশের অভিযানে ‘আলম ডাকাত’সহ ৭ আসামি গ্রেপ্তার

নওগাঁর সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে ‘আলম ডাকাত’ নামে পরিচিত এক ব্যক্তিসহ বিভিন্ন...

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের...

লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী

টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার...