Home জাতীয় ভেন্টিলেশনে স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী, অবস্থা সংকটাপন্ন
জাতীয়

ভেন্টিলেশনে স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী, অবস্থা সংকটাপন্ন

Share
Share

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ড জানাবে। দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিসিইউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। পরিবারের সদস্যরা আশা করছেন, চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাঁকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাঁর বাসভবনে অভিযান চালাতে...

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

Related Articles

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

;