Home জাতীয় অপরাধ ভেড়ামারায় রাতে বাড়ি ফেরার পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ভেড়ামারায় রাতে বাড়ি ফেরার পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

Share
Share

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে ২৪ বছর বয়সী এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার একটি সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

রোববার দুপুরে ভুক্তভোগীর স্বামী ভেড়ামারা থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার পাঁচজনকেই আসামি করা হয়েছে। গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন—মসলেমপুর গ্রামের কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলি (২৪)।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ভেড়ামারার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। শনিবার রাতে কাজ শেষে স্বামীর সঙ্গে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে ছয়-সাতজন ব্যক্তি তাদের গতিরোধ করে। তারা ভ্যানচালক ও গৃহবধূর স্বামীকে মারধর করে এবং স্বামীকে বেঁধে রাখে। পরে গৃহবধূকে পাশের একটি লিচু বাগানে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

খবর পেয়ে ভেড়ামারা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে আটক করে। গৃহবধূ ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ফয়সাল মাহমুদ বলেন, “প্রাথমিক তদন্তে তিনজনের ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আসামিদের আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত চলছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

  দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...