Home জাতীয় কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে
জাতীয়

কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে

Share
Share

কাপ্তাই হ্রদের পানির চাপ বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের সব জলকপাট। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাঁধের সবগুলো স্পিলওয়ে খুলে দেওয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির অতিরিক্ত চাপ কমাতে বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে হচ্ছে। স্পিলওয়ে ও বিদ্যুৎ ইউনিট মিলিয়ে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে যাচ্ছে, যার শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

এর আগে সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোন সময় স্পিলওয়ের গেট খোলা হতে পারে। কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এআই শেখার নির্দেশ

দেশের জেলা প্রশাসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রশাসনিক কাজকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এআই...

জবিতে ক্যারম টুর্নামেন্টে থাপ্পড় ঘটনায় শিক্ষার্থী নেলী বহিষ্কার

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়...

Related Articles

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দাদা-দাদির কবরের পাশে দাফন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার...

বিটিভির বাজেট ৩২০-৩২৫ কোটি টাকা আয় মাত্র ১৫-১৬ কোটি: ডাঃ জাহেদ

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও...

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে...