নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলের প্রধান কোচ পিটার জেমস বাটলারকে ঘিরে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
কিছু গণমাধ্যমে দাবি করা হয়, গোয়ার টিম হোটেলে ছারপোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন বাটলার। এমনকি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।
তবে এ বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
দল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার রাতে বাটলারের কক্ষে ছারপোকা নয়, একটি মৌমাছি পাওয়া যায়। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁর কক্ষ পরিবর্তন করে দেওয়া হয়।
এ ছাড়া গোয়ার আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারায় বাটলারের শরীরে অ্যালার্জিজনিত র্যাশ দেখা দেয়। তবে এ কারণে তাঁকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
বৃহস্পতিবার ছিল বাংলাদেশের রিকভারি সেশন ও বিশ্রামের দিন। এদিন দলের খেলোয়াড়েরা হালকা অনুশীলন ও পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নেন।
এর আগে সেমিফাইনালে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এখন হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালের প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...
ByDesk ReportOctober 23, 2026ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল বোমস’ নামে একটি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রটি শত্রুপক্ষের...
ByDesk ReportOctober 23, 2026রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনিও একসময় শেখ...
ByDesk ReportOctober 26, 2026বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...
ByDesk ReportOctober 26, 2026নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...
ByDesk ReportOctober 26, 2026বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায়...
ByDesk ReportOctober 26, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment