Home সাম্প্রতিক ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মিলনমেলা ও আনন্দ র‍্যালি
সাম্প্রতিক

ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মিলনমেলা ও আনন্দ র‍্যালি

Share
Share

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে সমর্থক মিলনমেলা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় হয়ে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী অংশ নেন। এ সময় সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি, হাতে ছিল পতাকা এবং মুখে ছিল নানা স্লোগান। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ফুটবলকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য, আহ্বায়ক ও সদস্যসচিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়াভিত্তিক ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

;