Home আঞ্চলিক দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
আঞ্চলিক

দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Share
Share

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুধকুমার নদের ভাঙনকবলিত এলাকা সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নলেয়া ও কামাত আঙ্গারিয়া এবং তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে দুধকুমার নদের ভাঙন দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, প্রকৌশলী আশরাফুল আলম এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মেহেদী মাসুদ, আইয়ুব আলী ও আবুল হোসেন।

বক্তারা বলেন, নলেয়ার শহিদুলের ঘাট থেকে তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকার বাচ্চুর বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মিটার এলাকায় তীব্র নদীভাঙন চলছে। ইতিমধ্যে নলেয়া, কামাত আঙ্গারিয়া ও দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের অনেকের বসতভিটা এবং তিন ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তারা আরও বলেন, নদীতীরবর্তী বাসিন্দারা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙনকবলিত এলাকার উত্তর ও দক্ষিণ অংশে বাঁধ নির্মাণের কাজ চললেও মাঝের অংশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ওই অংশে দ্রুত বাঁধ নির্মাণ না হলে উত্তর ও দক্ষিণে নির্মিত বাঁধের কার্যকারিতা কমে যেতে পারে।

তাঁরা জানান, ভাঙন অব্যাহত থাকলে সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়বে। আগামী বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের...

;