Home আন্তর্জাতিক ভিসিকে-আইইউএমএল সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়
আন্তর্জাতিকরাজনীতি

ভিসিকে-আইইউএমএল সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়

Share
Share

ভারতের তামিলনাডু রাজ্যে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সরকার গঠনের পথে শেষ পর্যন্ত বাধা কেটে গেছে। স্থানীয় রাজনৈতিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) আনুষ্ঠানিক সমর্থন পাওয়ায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি।

ভিসিকে ও আইইউএমএল দুটি করে মোট চারটি আসনে সমর্থন দেওয়ায় টিভিকের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর টিভিকে সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দলীয় নেতা ও সম্ভাব্য মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সমর্থকদের উদ্দেশে বলেন, “উল্লাস শুরু করো।”

ভিসিকের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাডুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে তারা থালাপতি বিজয়কে সমর্থন দিচ্ছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসুর স্বাক্ষরিত চিঠি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পাঠানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থালাপতি বিজয় তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্রও জমা দেন তিনি।

নিয়ম অনুযায়ী, সব সমর্থনপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন বিজয়। এরপর রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও রাজ্যপালের দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারই রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠক করেছেন থালাপতি বিজয়।

গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এতে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান। পরে দলীয় হিসাব অনুযায়ী তাদের কার্যকর সদস্য সংখ্যা দাঁড়ায় ১০৭-এ।

শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে আটকে থাকলেও শনিবার ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ার পর সরকার গঠনের পথ পরিষ্কার হয়। এর মধ্য দিয়ে তামিলনাডুতে প্রথমবারের মতো থালাপতি বিজয়ের নেতৃত্বে জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রহিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে...

স্টারমার শিগগিরই পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের: ডাউনিং স্ট্রিটের অস্বীকার

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন’ বলে জোরালো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন ও জ্বালানি নীতির মতো...

Related Articles

নতুন নেতৃত্বের অপেক্ষায় মেঘনা ছাত্র অধিকার পরিষদ

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা...

ইরানি তেল বিক্রিতে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য শান্তিচুক্তির প্রক্রিয়ার অংশ...

লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার...

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা পর্যবেক্ষণের দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি...