Home জাতীয় অপরাধ ভারতে চার বছর ধরে পর্ন ভিডিও তৈরি: হুগলিতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

ভারতে চার বছর ধরে পর্ন ভিডিও তৈরি: হুগলিতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

Share
Share

ভারতে অবস্থান করে চার বছর ধরে গোপনে পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি যুবক রাসেল সিকদারকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মৃগালা মল্লিকপাড়া এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে পরিচালিত হতো এই অবৈধ কর্মকাণ্ড। গত শনিবার (২২ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে রাসেলকে আটক করা হয় এবং তার ‘স্ত্রী পরিচয়ধারী’ এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে ডানকুনির ওই ফ্ল্যাট থেকে নিয়মিত নীল ছবি তৈরি করতেন রাসেল সিকদার। ভিডিওগুলো বিভিন্ন পর্ন সাইট ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করে তুলতেন বিপুল অর্থ। স্থানীয়ভাবে তারা দম্পতি হিসেবে পরিচিয় দিলেও পুলিশি তদন্তে জানা যায়, দুজনই বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

ফ্ল্যাটটিকে স্টুডিওর মতো ব্যবহার করা হতো। এ সময় বিভিন্ন সরঞ্জাম, আলো, ক্যামেরা ও ভিডিওগ্রাফি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ, যেগুলো ব্যবহার করে তৈরি হচ্ছিল ভিডিও কনটেন্ট।

পুরো ঘটনা প্রকাশ্যে আসে যখন রাসেলের সঙ্গে থাকা তরুণী গোপনে পুলিশের কাছে সাহায্য চান। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ থেকেই কাজের প্রলোভন দেখিয়ে রাসেল তাকে ভারতে নিয়ে আসেন। এখানে এনে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে একটি ফ্ল্যাটে রাখলেও প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করতেন।

তরুণীর অভিযোগ অনুযায়ী, তাকে জোরপূর্বক পর্ন ভিডিওতে অভিনয় করতে বাধ্য করা হতো। আপত্তি জানালে হুমকি দেওয়া হতো এবং মারধর করা হতো। রাসেলের বিরুদ্ধে মানবপাচার ও যৌন নিপীড়নের অভিযোগও তুলেছেন তিনি।

শুধু তাই নয়, কিছুদিন আগে রাসেল সিকদার দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সুযোগকে কাজে লাগিয়ে তরুণী বাংলাদেশের দূতাবাস, পশ্চিমবঙ্গ প্রশাসন এবং স্থানীয় থানায় সাহায্য চান। তার সরবরাহ করা নির্দিষ্ট ঠিকানা ও তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার এবং তরুণীকে উদ্ধার করে।

গ্রেপ্তারের পর পুলিশ নিশ্চিত করেছে, রাসেল এবং ওই তরুণী দুজনই বাংলাদেশি নাগরিক এবং ভারতে বেআইনিভাবে বসবাস করছিলেন। রবিবার হুগলির শ্রীরামপুর আদালতে রাসেলকে পেশ করা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত চলছে, আর ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধারকৃত ডিভাইসগুলো পরীক্ষা করা হবে।

উদ্ধার হওয়া তরুণীকে আপাতত একটি সেফ হোমে রাখা হয়েছে, যেখানে তার নিরাপত্তা ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হুগলির ডানকুনি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতা প্রকাশ পাল অভিযোগ করেন—“ডানকুনি বাংলাদেশিতে ভর্তি হয়ে গেছে। তারা এসে এখানে পর্ন ভিডিও শুট করছে। তৃণমূল নেতারা ঘুমিয়ে আছে।”

স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিযোগ অস্বীকার করে বলেন— “আমাদের এলাকায় কোনো বাংলাদেশি ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছে, তা আমরা জানতাম না। পুলিশকে ধন্যবাদ জানাই—বাইরের লোক এসে কুকর্ম করে এলাকার পরিবেশ নষ্ট করছে।” তিনি আরও জানান, পুলিশের নিয়মিত তদারকি থাকলে এমন অপরাধমূলক কার্যক্রম আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

চার বছর ধরে চলা গোপন পর্ন ভিডিও চক্রের হদিস পেয়ে বাংলাদেশি যুবক রাসেল সিকদারের গ্রেপ্তার শুধুমাত্র একটি অপরাধীকে ধরার ঘটনা নয়—এটি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেড়ে ওঠা বেআইনি নেটওয়ার্কের আরেকটি উদাহরণ। তদন্ত চলছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে, গ্রেপ্তারকৃত রাসেলের জবানবন্দি থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মিসরের পাশে নিউইয়র্কের মেয়র, আর্জেন্টিনা ম্যাচে বললেন ‘ডাকাতি’ হয়েছে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মিসরের হারের পর রেফারিং নিয়ে বিতর্ক এখনো থামেনি। এবার মিসরের পক্ষে অবস্থান নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র...

মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবি

ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজারের চকরিয়া থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি...

Related Articles

নলছিটিতে শিশুকন্যাকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-মেয়ে

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন...

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি হুম্মাম কাদের, অবৈধ পাহাড় কাটা বন্ধের ঘোষণা

টানা বৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-৭...

ট্রাম্পের নিরাপত্তায় হোয়াইট হাউসের প্রধান ফটকে স্থায়ী প্রাচীর নির্মাণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদারে হোয়াইট হাউসের প্রধান প্রবেশদ্বারের নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন...

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ধীরে...