Home আন্তর্জাতিক ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন
আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন

Share
Share

ভারতের গুজরাট রাজ্যের ভাবনগরে স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ এক নাটককে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৫ আগস্ট কুম্ভরওয়াড়া এলাকার একটি স্কুলে আয়োজিত ওই নাটকে বোরকা পরা মুসলিম তরুণীদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়।

নাটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সমালোচকরা অভিযোগ করেছেন, স্বাধীনতার মতো ঐক্য ও গর্বের দিনে এমন নাটক মুসলমানদের হেয় করার পাশাপাশি ইসলামভীতি উসকে দেওয়ার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।

স্থানীয় অধিকারকর্মী শহীদ খান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি কোনও নাটক নয়, এটি বিষ। স্বাধীনতা দিবসে যখন আমাদের ভ্রাতৃত্ব ও সাম্যের কথা বলা , তখন তারা মুসলমানদের অপমান করার সিদ্ধান্ত নিয়েছে।”

অভিভাবক ফাতিমা বানো বলেন, “মুসলিম মেয়েদের সন্ত্রাসী সাজানো কোনও কাকতালীয় ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা, যা সমাজকে বিভক্ত করার বার্তা দিচ্ছে।”

ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে নাগরিক ও সম্প্রদায়ের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এটি কেবল একটি স্কুল নাটকের বিষয় নয়; বরং এটি দেশজুড়ে বেড়ে চলা ঘৃণা ও বিদ্বেষের পরিবেশকে প্রতিফলিত করছে।

ঘটনাটি নিয়ে স্কুল প্রশাসন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক সংগঠনগুলো বলছে, শিক্ষার্থীদের মানসিক গঠন ও সামাজিক মূল্যবোধ তৈরির জায়গা হওয়া উচিত শ্রেণীকক্ষ; অথচ সেখানেই ঘৃণার বার্তা ছড়ানো হচ্ছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ইকবাল আনসারি সতর্ক করে বলেন, “পাঠ্যপুস্তকে ইতিমধ্যেই পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি স্কুলে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়, তবে আগামী প্রজন্মের মানসিকতায় ভয়াবহ প্রভাব ফেলবে।”

গুজরাটের মুসলমানরা বলছেন, এ ধরনের ঘটনা তাদের নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরও গভীর করে তুলছে। স্থানীয় অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের নীরবতা এই প্রবণতাকে উৎসাহিত করছে।

আইনজীবী নাসিম আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা থেকে শ্রেণীকক্ষ পর্যন্ত মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। কেন এই দ্বৈত মান? একজন হিন্দু অপরাধে অভিযুক্ত হলে তাকে ‘অপরাধী’ বলা হয়, কিন্তু মুসলিম অভিযুক্ত হলেই তাকে ‘সন্ত্রাসী’ বলা হয়।”

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মুসলিম সংগঠনগুলো ইতোমধ্যেই অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

অ্যাক্টিভিস্ট আসলাম পাঠান বলেন, “এটি গান্ধীর গুজরাট নয়। যে রাজ্য একসময় বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিল, আজ সেখানে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি স্বাধীনতার চেতনারই অপমান।” গুজরাটের কুম্ভরওয়াড়া স্কুলের ঘটনাটি কেবল একটি নাটকের সীমাবদ্ধতা অতিক্রম করেছে। এটি ভারতের সমাজে বিদ্বেষ ও বিভাজনের গভীরতর সংকটকে উন্মোচন করেছে। সমালোচকরা মনে করছেন, স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় ঐক্যের দিনে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে দেখানো দেশটির গণতান্ত্রিক চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

লন্ডনে বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে সমকামী সাজাতে সহায়তাকারী দুই প্রতারক গ্রেপ্তার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি গোপন অনুসন্ধানের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ...

শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ...

ইসরাইলকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আগে থেকে কোনো ধারণা...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কী রয়েছে চূড়ান্ত সমঝোতা স্মারকে?

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ শেষের দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।...