Home জাতীয় অপরাধ ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে ২৭ কেজি গাঁজাসহ মা-মেয়েসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সুলতানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সন্দেহজনকভাবে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজনের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার রিনা বেগম (৪৩), আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার দুলাল মিয়ার স্ত্রী; তার মেয়ে আছমা আক্তার (২৩);একই উপজেলার নয়াদিল এলাকার মালু মিয়ার ছেলে আ. হান্নান (৪৫); এবং কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের ইকবাল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪০)।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা গাঁজার পরিমাণ বিবেচনায় এটিকে একটি বড় চালান হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা পুলিশ মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে মোট ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যা ব্যাটারিচালিত অটোরিকশায় করে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের চেষ্টা চলছিল।

পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাদের অপরাধমূলক নেটওয়ার্ক, সহযোগী এবং মাদক সরবরাহ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ রুটগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...

বিনিয়োগ ও রাজস্ব আহরণ নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা–স্বাস্থ্য...