Home জাতীয় অপরাধ ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী’কে হত্যার পর ঘরে মরদেহ রেখে তালা দিয়ে পালালেন স্বামী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী’কে হত্যার পর ঘরে মরদেহ রেখে তালা দিয়ে পালালেন স্বামী

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নারীর নাম সুমি আক্তার (৩৪)। তিনি শান্তিনগর গ্রামের একটি ভাড়া বাসায় স্বামী মো. খোরশেদ আলমের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তার শান্তিনগর গ্রামের সোহাগ মিয়ার চারতলা ভবনের একটি ফ্ল্যাটে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। ঘটনার দিন দুপুরের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে সুমিকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার পর অভিযুক্ত স্বামী মো. খোরশেদ আলম বাসার দরজা বাইরে থেকে তালা লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে সুমি ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সুমির সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে তার মা ও ভাই বাসায় আসেন। এ সময় তারা ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ আরও বাড়ে।

একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন সুমির মা ও ভাই। ঘরের ভেতরে ঢুকে তারা সুমিকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে আখাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল আলম বলেন, “প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং পারিবারিক কলহের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার অভিযোগ দিলে হত্যা মামলা রুজু করা হবে এবং আইনানুগ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

;