Home আন্তর্জাতিক ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৫
আন্তর্জাতিকদুর্ঘটনা

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৫

Share
Share

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। শনিবার (১৮ অক্টোবর) রাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে বালুর বাঁধে গিয়ে উল্টে যায়।

বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৫ জন নিহত হয়েছেন—তাদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে স্থানীয় পুলিশ।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

ইসরায়েলে প্রথমবার ইরানের ‘ড্যান্সিং’ ক্ষেপণাস্ত্র হামলা, কতটা শক্তিশালী এই অস্ত্র?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো অত্যাধুনিক সেজিল‑২ ক্ষেপণাস্ত্র...

অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা: “মুক্ত হোক ফিলিস্তিন”

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে যুদ্ধবিরোধী মন্তব্য করে আবারও...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন

দুবাই বিমানবন্দরের সামনে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দুবাই...