Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ জন নিহত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ জন নিহত

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত শিশু ও তিনজন নারী রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই এই হামলা চালানো হয়।

রোববার (১৯ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরায়েলি ট্যাংকের গোলা আঘাত হানে। পরিবারটি নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিল।

গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল জানান, “তাদের সতর্ক করা যেত, কিন্তু দখলদার বাহিনী নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।” সংস্থাটি নয়জনের মরদেহ উদ্ধার করেছে, দুটি শিশুর মরদেহ এখনো নিখোঁজ।

হামাস এই ঘটনাকে “গণহত্যা” বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, বন্দিবিনিময় চুক্তির মধ্যেই ইসরায়েল অন্তত ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২১ জুন) জেলা...

পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা নিয়ে রাঙামাটিতে নতুন বিতর্ক

বিপ্লব ইসলাম ,রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসাকে ঘিরে ওঠা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে...

Related Articles

ইরানি তেল বিক্রিতে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য শান্তিচুক্তির প্রক্রিয়ার অংশ...

লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার...

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা পর্যবেক্ষণের দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি...

স্টারমার শিগগিরই পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের: ডাউনিং স্ট্রিটের অস্বীকার

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন’ বলে জোরালো...