Home আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
আন্তর্জাতিক

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

Share
Share

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েল এবং যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপন তথ্য সরবরাহ করছিল।

রোববার (১৫ মার্চ) দেশটির পুলিশ প্রধান আহমাদরেজা রাদান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে অন্তত ২৫০ জন সরাসরি ইরান ইন্টারন্যাশনালকে তথ্য দেওয়ার অভিযোগে আটক হয়েছেন।

তার দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকটি আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যও রয়েছে। এসব গোষ্ঠীর সদস্যরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরিকল্পনায় জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে।

ইরান সরকার ২০২২ সালে ইরান ইন্টারন্যাশনালকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়। তেহরানের অভিযোগ, লন্ডনভিত্তিক এই চ্যানেলটি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে উসকানি দেওয়ার পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে প্রচার চালায়।

এরই মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে কয়েক দফা সংলাপও অনুষ্ঠিত হয়। তবে ফেব্রুয়ারির শেষদিকে আলোচনার কোনো সমঝোতা ছাড়াই সমাপ্তি ঘটে।

এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে পরিস্থিতি সংঘাতের দিকে গড়িয়েছে এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

পর্যবেক্ষকদের মতে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্যাপক ধরপাকড় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগামী ২ দিন ভারি বৃষ্টির আভাস, ১০ জেলায় বন্যার শঙ্কা

  দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের উজানে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।...

এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানের হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।...

Related Articles

স্পেনে ভয়াবহ দাবানল : কোটি টাকার অনুদান দিয়েছেন লিওনেল মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিস্তৃত এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের ঘটনায় গভীর সমবেদনা ও...

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস: প্রাণহানি ৭

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার মধ্যাঞ্চল।...

ধ্বংসস্তূপ থেকে তিন বছর পর ১১২ মরদেহ উদ্ধার, গাজায় বৃহত্তম গণজানাজা অনুষ্ঠিত

দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় উদ্ধার করা হলো ১১২...

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...