Home জাতীয় ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান
জাতীয়

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

Share
Share

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঈদে কর্মীদের সহায়তা দিতে এই অনুদান প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার বিকেল তিনটার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিলেট সিটি করপোরেশন-এর পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুদান গ্রহণের পর সিসিক প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ঈদুল ফিতর উপলক্ষে তাদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগ মানবিকতার একটি দৃষ্টান্ত। তিনি জানান, এই সহায়তার ফলে কর্মীরা পরিবার নিয়ে ঈদ উদযাপনে কিছুটা স্বস্তি পাবেন। একই সঙ্গে নগর উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান সিসিক প্রশাসক।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল কারিগরি কলেজের সামনে বিদ্যুতের খুঁটিবাহী একটি লড়ির...

মাদকের টাকার জন্য ১১ মাসের শিশুকে বিক্রি করেছিলেন বাবা, ২ মাস পর উদ্ধার করল ডিবি

গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড়ের জন্য নিজের ১১ মাস বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা...

Related Articles

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে...

;