Home অর্থনীতি ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান
অর্থনীতিব্যাংক

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

Share
Share

চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। এ বিষয়ে এনবিআর কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “উচ্চ আয়ের ব্যক্তি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর বৃদ্ধি ও ব্যাংক লেনদেনে কর প্রবর্তনের চিন্তা চলছে। কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজ করা হবে এবং সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এনবিআরের পক্ষে একা সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সিটি করপোরেশন ও পৌরসভার মতো প্রতিষ্ঠানগুলোকে কর আদায়ে আরও আধুনিক ও সক্রিয় হতে হবে।”

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবারের বাজেটের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করে তিনি বলেন, ছোট-বড় সরকারি প্রকল্পগুলোকে করের আওতায় আনতে হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশনের পাশাপাশি কাস্টমস বন্ডের অপব্যবহার রোধে অটোমেশন চালু করা হচ্ছে।

আবদুর রহমান খান বলেন, “ভবিষ্যতে কর আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে এনবিআর সবকিছু ডিজিটালাইজ করছে। এতে অভিযোগ কমে আসবে। করদাতাদের কাস্টমস, ভ্যাট বা বন্ড অফিসে যেতে হবে না। রিটার্ন জমা দেওয়ার পর রিফান্ড সঠিক থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।”

তিনি কর ফাঁকি ও ভুয়া অডিট রিপোর্টের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং স্বয়ংক্রিয় রিটার্ন ও ভ্যাট প্রদানে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আরেকটি আলোচনা সভায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

শেয়ারবাজারের ‘ডাস্টবিনে’ রহস্যময় লেনদেন, আলোচনায় হিরু-সাকিবের কোম্পানি

শেয়ারবাজারের ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটকে দীর্ঘদিন ধরেই ‘ডাস্টবিন’ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ,...

চাকরির স্বপ্ন অপূর্ণ, উদ্যোক্তা হয়ে সফল মাহমুদা খুশি

মো. গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি সাধারণ গ্রামে বেড়ে...

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে...

নতুন বাজেটে নিত্যপণ্যে বাড়তি করের আশঙ্কা, বাড়তে পারে জনভোগান্তি

কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত করছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে...