Home খেলাধুলা ক্রিকেট বিসিবি সভাপতির নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে আবেদন
ক্রিকেটখেলাধুলা

বিসিবি সভাপতির নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে আবেদন

Share
Share

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে গানম্যান চেয়ে চিঠি দিয়েছে বোর্ড। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর এ আবেদন পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী অক্টোবরে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন ঘিরে সভাপতির নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বোর্ডের বিভিন্ন কার্যক্রমের কারণে বুলবুল নিয়মিত ঢাকাসহ দেশের নানা এলাকায় যাতায়াত করেন।

এতে বলা হয়, বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় সভাপতির দৈনন্দিন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গানম্যান নিয়োজিত করা জরুরি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে ইরানের বন্দরগুলোর অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ আগস্ট) বার্তা...

শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি।...

Related Articles

ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নেইমার: ফুটবল থেকে অবসর ও সান্তোস চুক্তি নিয়ে নতুন বার্তা

ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা অবসরের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।...

ব্রাজিলের ভারত সফর যেন ‘অভাবী পরিবারের বিয়েতে শাহরুখের নাচ’: বাইচুং ভুটিয়া

চলতি বছরের শেষের দিকে ঐতিহ্যবাহী কলকাতায় ভারতের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচ খেলতে...

সব জল্পনার অবসান: ব্রাজিলকে চূড়ান্ত বিদায় জানালেন নেইমার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের...

বিদায়ী বার্তা দিলেন মেসি

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহারণে নিজেদের প্রধান ঘাঁটি কানসাস সিটিকে আবেগঘন এক বিদায়ী...