Home জাতীয় দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Share
Share

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ ও ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন। প্রায় দুই দশক পর তাঁর এ সফরকে ঘিরে জেলা প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও বিএনপির সূত্রে জানা গেছে, ১৩ জুন রাত ৮টার বিমানে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাতে কক্সবাজার সার্কিট হাউসে অবস্থান করার পর পরদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জুলাই আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত, মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় একটি জনসভায় অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শেষ দিকে তিনি কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল তৈরি করে বিশ্বমঞ্চে অনন্য ইতিহাস গড়েছে প্রখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান ‘জুয়ালুক্কাস’। ২২...

চুমু কাণ্ডের সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের (৩০) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...

Related Articles

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির...

সংসদ সদস্য আব্দুল আজিজকে জড়িয়ে কথিত ভিডিও ছড়ানোর দাবি, বিএনপির সভা শুক্রবার

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল...

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার মিয়া সাত্তার

  রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

;