Home আন্তর্জাতিক বিরল লেন্সাকৃতির মেঘে আচ্ছাদিত পাকিস্তানের আকাশ
আন্তর্জাতিক

বিরল লেন্সাকৃতির মেঘে আচ্ছাদিত পাকিস্তানের আকাশ

Share
Share

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ও পার্শ্ববর্তী এলাকায় বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে আকাশে উজ্জ্বল রঙের লেন্সাকৃতির একটি মেঘ দেখা যায়।

স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ কোয়েটার কোহ-ই-মুর্দার পর্বতমালার ওপরে এই মেঘটি ২০ মিনিট ধরে লাল, কমলা, হলুদ ও সবুজ রঙে আলোকিত ছিল। মেঘটির বৃত্তাকার আকৃতিকে অনেকেই ‘অগ্নি রংধনু’ বা ‘মেঘের ইরিডেসেন্স’ নামে পরিচিত বিরল প্রাকৃতিক ঘটনার সঙ্গে তুলনা করেছেন।
কোয়েটা ছাড়াও নুশকি ও ডালবন্দিনে এ মনোরম দৃশ্য লক্ষ্য করা গেছে।প্রাকৃতিক দৃশ্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়। অনেকেই এটিকে ইউএফও বা পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন।

পরে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) নিশ্চিত করে জানায়, এটি কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়। পিএমডি-এর মুখপাত্র আনজুম নাজির ব্যাখ্যা দেন, “কোহ-ই-মুর্দারের পূর্বাঞ্চলে আর্দ্র বাতাসের কারণে লেন্সাকৃতির মেঘ তৈরি হয়েছে। সূর্যের আলো মেঘের উপর পড়ে রংধনুর মতো প্রভাব তৈরি করেছে। এটি একটি বিরল প্রাকৃতিক ঘটনা।”

পিএমডি আরও জানায়, এসব স্থির মেঘের সৃষ্টি প্রায়শই পাহাড়ি অঞ্চলে ঘটে, বিশেষ করে যেসব জায়গায় প্রবল বাতাস ও আর্দ্রতার সংমিশ্রণ থাকে। তারা নিশ্চিত করেছেন যে ওই সময় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উন্নয়ন কর্তৃপক্ষগুলোর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। জনগণকে সেবা দেওয়াই এর মূল দায়িত্ব। বরইকান্দি এলাকার বাসিন্দাদের সমস্যাগুলো...

Related Articles

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...