বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ৫২ পয়সা বেড়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে। নতুন এ মূল্য জুন মাস থেকেই কার্যকর হবে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারণ অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের বর্তমান দাম ৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে গড়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। সঞ্চালন খরচ ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এদিকে একমাত্র সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রতি ইউনিটে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছিল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা (প্রায় ১৭ শতাংশ) থেকে ১ টাকা ৫০ পয়সা (প্রায় ২১ শতাংশ) পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন ব্যয় দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। এতে প্রতি ইউনিট বিদ্যুতের গড় খরচ পড়বে প্রায় ১২ টাকা ৯১ পয়সা।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়। একই সময়ে পাইকারি দর ৬ টাকা ৭০ পয়সা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...
ByDesk ReportSeptember 8, 2026মোঃ মাকসুদুর রহমান, শেরপুর কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...
ByDesk ReportSeptember 8, 2026চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত...
ByDesk ReportSeptember 10, 2026চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...
ByDesk ReportSeptember 10, 2026জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...
ByDesk ReportSeptember 9, 2026ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...
ByDesk ReportSeptember 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment