Home সাম্প্রতিক একযুগ পূর্তি উদযাপন করল ‘প্রিয় সলঙ্গার গল্প’
সাম্প্রতিক

একযুগ পূর্তি উদযাপন করল ‘প্রিয় সলঙ্গার গল্প’

Share
Share

আবু হানিফ,সিরাজগঞ্জ


মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’-এর একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শুক্রবার (১ আগস্ট) সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটি ২০১৪ সাল থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি কে. এম. আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এবং উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের চিফ অ্যাডমিন শাহ আলম মাস্টার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মানবিক কর্মী মামুন বিশ্বাস, উপদেষ্টা সালাম মাস্টার, সহকারী অধ্যাপক বেলাল হোসেন এবং আব্দুর রহিম মাস্টার।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মুমূর্ষু রোগীদের রক্তদান, শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ, অসচ্ছল পরিবারের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, সুবিধাবঞ্চিত মানুষের জন্য টিউবওয়েল স্থাপন, গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি, শরবত ও স্যালাইন বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম ও স্থানীয় অবকাঠামো সংস্কারেও সংগঠনটি ভূমিকা রাখছে।

বক্তারা ভবিষ্যতেও মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের...

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পীরগঞ্জে জামায়াতের গণমিছিল

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের...

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং...

ঢাকা মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮...