Home সাম্প্রতিক বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ক জোরদার: পাঁচ সমঝোতা স্মারক সই
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ক জোরদার: পাঁচ সমঝোতা স্মারক সই

Share
Share

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই এবং তিনটি নোট বিনিময় করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় নেতা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অধ্যাপক ইউনূস জানান, অর্থনীতি সহ সব খাতে পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ এবং আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তরুণদের শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা করে তিনি দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকের আগে অধ্যাপক ইউনূস পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে রয়েছেন—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট দেশে ফিরবেন বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়...

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

Related Articles

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল চেক প্রজাতন্ত্রের

নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

লিওনেল মেসিকে ব্রাজিল দলে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।...

সেনাসদস্যদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম...