Home আঞ্চলিক নেত্রকোণায় ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

নেত্রকোণায় ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

Share
Share

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়ে আবু সাইদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের আদমপুর গ্রামের স্থানীয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ ওই গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় সায়মা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে আবু সাইদ প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে বল পাশের জমিতে পড়ে গেলে সেটি আনতে গিয়ে হঠাৎ করে সে মাঠেই লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। আমরা বিষয়টি জেনেছি এবং প্রাথমিকভাবে এটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করছি। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

স্থানীয়রা জানান, আবু সাইদ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় ছিল। হঠাৎ তার মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বা হঠাৎ শারীরিক জটিলতায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...

বিনিয়োগ ও রাজস্ব আহরণ নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা–স্বাস্থ্য...