Home জাতীয় অপরাধ বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
অপরাধ

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

Share
Share

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার কনস্টেবলের নাম তানহাদ আহমেদ নীরব (২৬)। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন। তার আইডি নম্বর কনস্টেবল/১৫৭৯ এবং বিপি নম্বর ৯৯২০২৩৫৮০৪।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে নগরীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলাকালে কেডিসি কলোনি এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। যাচাই-বাছাইয়ের পর জানা যায়, তিনি নিজেই একজন পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, আইন পাস ফ্রান্সে

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ...

ফিফার নয়, আইএফএফএইচএসের চোখে বিশ্বকাপের সেরা মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ফিফার গোল্ডেন বল জেতা হয়নি লিওনেল মেসির। তবে এবার নিজের নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও...

Related Articles

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো....

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...