Home আঞ্চলিক ফুলগাছ চুরির জবাব ১,৫০০ চারা রোপণ, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় যুবক
আঞ্চলিক

ফুলগাছ চুরির জবাব ১,৫০০ চারা রোপণ, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় যুবক

Share
Share

ফরিদপুরের সদরপুরে দাদি ও বাবার কবরের পাশে লাগানো তিনটি ফুলগাছ চুরি হওয়ার ঘটনায় প্রতিশোধের পথ না বেছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। চোরকে ইতিবাচক বার্তা দিতে এবং এলাকায় ফুলগাছ চুরি রোধে তিনি পুরো গ্রামজুড়ে ১ হাজার ৫০০টি ফুলের চারা রোপণ করেছেন।
এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা পূর্ব শ্যামপুর গ্রামের হাওলাদার শামীম আহমেদ। কয়েক মাস আগে তিনি পরিবারের প্রিয়জনদের কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলী ফুলের চারা লাগান। নিয়মিত পরিচর্যায় গাছগুলো বড় হয়ে ওঠে এবং ফুলও ফোটে। কিন্তু একদিন হঠাৎ করেই গাছ তিনটি চুরি হয়ে যায়।
ঘটনায় হতাশ না হয়ে শামীম সিদ্ধান্ত নেন, একটি গাছ হারানোর বদলে পুরো গ্রামকে ফুলে ভরিয়ে তুলবেন। সেই লক্ষ্যেই তিনি ১ হাজার ৫০০টি ফুলগাছের চারা সংগ্রহ করে বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের স্থানে রোপণ শুরু করেন।
স্থানীয়দের মতে, শামীমের এই উদ্যোগ শুধু পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সমাজে ইতিবাচক চিন্তা ও সচেতনতারও দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই ব্যতিক্রমী কাজ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ভারতে গ্রেপ্তার ২

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ...

বছর শেষে হতে পারে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে...

Related Articles

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি...

মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে ক্ষোভ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে...

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...