Home জাতীয় অপরাধ ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনাসাম্প্রতিক

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

Share
Share

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ফ্রিজে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় নিহতের কাটা মাথা। রোমহর্ষক এ ঘটনায় নিহতের স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। নিহত নারীর নাম রিয়া তালুকদার (২৫)। মাত্র কয়েক মাস আগেই তাদের বিয়ে হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) শহরের একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ওই দম্পতিকে বাইরে দেখা যাচ্ছিল না এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ এসে অ্যাপার্টমেন্টের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেই চোখ কপালে ওঠে সবার। দেখতে পায় তরুণীর আঙুল কাটা ও মাথাবিহীন পচাগলা মরদেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে।

পরবর্তী সময়ে পুরো ঘরে তল্লাশি চালিয়ে রান্নাঘরের ফ্রিজে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে ওই নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। শুক্রবারের পর থেকে অভিযুক্ত স্বামীকে এলাকায় আর দেখা যায়নি। প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে পুলিশ লাশ এবং খণ্ডিত মাথা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার রোববার রাতেই অভিযুক্ত স্বামী সশরীরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতির জেরে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফ্ল্যাটের অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ দাসের (২৩) মরদেহ দীর্ঘ প্রায় চার মাস পর দেশে ফিরেছে। রোববার...

আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন...

Related Articles

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের...

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ...

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল

মামলার প্রকৃত আসামি না হয়েও শুধু নাম ও বাবার নামের মিল থাকায়...