Home সাম্প্রতিক ফ্যাটি লিভার কমাতে কার্যকর তিনটি প্রাকৃতিক পানীয়
সাম্প্রতিক

ফ্যাটি লিভার কমাতে কার্যকর তিনটি প্রাকৃতিক পানীয়

Share
Share

ফ্যাটি লিভার বা লিভারে অতিরিক্ত চর্বি জমার সমস্যা বর্তমানে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। তবে চিকিৎসকদের মতে, দ্রুত রোগ নির্ণয় ও নিয়ন্ত্রিত জীবনযাপন করলে এই সমস্যা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ভারতীয় গণমাধ্যম এইসময়-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে প্রয়োজনের তুলনায় বেশি চর্বি লিভারে জমতে শুরু করলেই দেখা দেয় ফ্যাটি লিভারের সমস্যা। তবে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি কিছু প্রাকৃতিক পানীয়ও লিভারকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
চিকিৎসক সৌরভ শেট্টি তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, প্রতিদিন তিন ধরনের পানীয় গ্রহণ করলে ফ্যাটি লিভারের সমস্যা অনেকটাই কমানো সম্ভব। সেগুলো হলো—
🫖 ১. গ্রিন টি
নিয়মিত গ্রিন টি পান করলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয়। এতে থাকা ইপিগ্যালোক্যাটেচিন গ্যালেট (EGCG) নামক উপাদান লিভারের এনজাইম সক্রিয় করে ও চর্বি জমা প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, গ্রিন টি ফ্যাট বিপাকক্রিয়াকে ত্বরান্বিত করে লিভারের ফ্যাটের পরিমাণ কমাতে পারে।
☕ ২. কফি
পরিমিত পরিমাণে কফি পান ফ্যাটি লিভার ও ফাইব্রোসিসের ঝুঁকি কমায়। কফির ক্যাফিন লিভারের কোষকে সুরক্ষা দেয় এবং প্রদাহ কমায়। তবে চিকিৎসক শেট্টির পরামর্শ, কফি হতে হবে অর্গানিক, এবং দুধ-চিনি ছাড়া। অনেকে চাইলে মিষ্টির বিকল্প হিসেবে অল্প পরিমাণ মধু ব্যবহার করতে পারেন।
🥤 ৩. বিটের রস
বিট অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা লিভারের টক্সিন দূর করতে সহায়তা করে। প্রতিদিন অল্প পরিমাণ বিটের রস পান করলে লিভারে চর্বি জমা কমে এবং রক্তে অক্সিজেনের সরবরাহও বাড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পানীয়গুলোর পাশাপাশি তেল-চর্বি কম খাওয়া, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম করাই ফ্যাটি লিভার প্রতিরোধের মূল চাবিকাঠি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পূর্ণ কর্তৃত্ব দাবি চীনের, জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের তাগিদ

চলমান বৈশ্বিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনের সার্বিক শাসনভার এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়া ফিলিস্তিনিদের নিজস্ব হাতেই রাখার জোরালো আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘ...

জাতিসংঘে ভারতে ১৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংসের তীব্র প্রতিবাদ শাহবাজ শরিফের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রদত্ত ভাষণে ভারতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া, ধর্মীয় বৈষম্য এবং সম্প্রতি উত্তর প্রদেশের সাহারানপুরে ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;