Home সাম্প্রতিক কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল
সাম্প্রতিক

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

Share
Share

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কুষ্টিয়া শহর মহিলা দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় হয়ে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

মহিলা দল সূত্রে জানা যায়, সোমবার কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন আমীর হামজা। ওই বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মহিলা দলের দাবি, ভাইরাল হওয়া ভিডিওতে ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে আমীর হামজাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। বক্তব্যে তিনি ফরিদা ইয়াসমিনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়া এবং ভোট পাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মহিলা দলের নেত্রীরা বলেন, ফরিদা ইয়াসমিন তাদের আসনের নারী সংসদ সদস্য। তাকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য করা অনুচিত। কোনো নারীকে নিয়েই এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, একজন ইসলামি বক্তা হিসেবে আমীর হামজার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। বিভিন্ন সম্মেলন ও ওয়াজ মাহফিলে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

এ ধরনের বক্তব্য বন্ধ না হলে ভবিষ্যতে আমীর হামজার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মহিলা দলের নেত্রীরা।

মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।...

অটোরিকশা চালকদের টার্গেট করে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।...

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস...

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী

‘রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি...