Home বিনোদন গান প্রেমের গল্পে নতুন সুরে বাজি ধরলেন হাশিম–ইমন
গানবিনোদন

প্রেমের গল্পে নতুন সুরে বাজি ধরলেন হাশিম–ইমন

Share
Share


নতুন চমক নিয়ে আবারও ফিরল কোক স্টুডিও বাংলা। শনিবার রাতে মুক্তি পেয়েছে নতুন গান ‘বাজি’, যেখানে প্রেমের গল্পকে সাজানো হয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগীত ঐতিহ্য ও শহুরে লোকসংগীতের অনন্য মিশ্রণে। গানটি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন গীতিকার–সুরকার হাশিম মাহমুদ, তাঁর সঙ্গে সংগীতায়োজন ও গানে অংশ নিয়েছেন ইমন চৌধুরী। কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের চতুর্থ গান হিসেবে প্রকাশিত ‘বাজি’ ইতিমধ্যেই শ্রোতাদের আগ্রহ কাড়তে শুরু করেছে।
হাশিম মাহমুদের লেখা গানে ধরা পড়েছে এক কোমল প্রেমের আবেগ, যা শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। সংগীতের ভেতরে লোকজ ছন্দ, বৈচিত্র্যময় বাদ্যযন্ত্রের ব্যবহার আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য গানটিকে দিয়েছে নতুন মাত্রা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিজ্যুয়ালের মনোমুগ্ধকর উপস্থাপনা, যেখানে সংগীত ও নৃত্যের সমন্বয়ে উঠে এসেছে বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতির রূপ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের শত বছরের ঐতিহ্যবাহী ‘ধুয়া গানের দল’ অংশ নিয়েছে এই পরিবেশনায়। পাশাপাশি অংশ নিয়েছেন বংশীবাদক কিয়ো উ প্রু মারমা ও তাঁর দাদি ম্রাকোইচিং মারমা। বান্দরবানের পাহাড়ি এই শিল্পী ম্রাকোইচিং গানটিতে কণ্ঠ দিয়েছেন মারমা ভাষায়, যা প্রায় বিলুপ্তির পথে থাকা পূর্বপুরুষের সংগীতকে নতুন প্রাণ দিয়েছে। তাঁদের এই অবদান সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এছাড়া, পার্বত্য চট্টগ্রামের বম ক্ষুদ্র জাতিগোষ্ঠী গানের সঙ্গে ধ্রুপদি নৃত্য পরিবেশন করে বাড়তি মাত্রা যোগ করেছে। বাঁশের লাঠি দিয়ে জটিল পায়ের ছন্দে করা নাচ গানে এনেছে বৈচিত্র্য ও আকর্ষণ। একইসঙ্গে মণিপুরী সম্প্রদায়ের পুং ড্রামাররা অসাধারণ অ্যাক্রোবেটিকস পরিবেশন করে গানটিকে করেছে আরও ছন্দময় ও গতিশীল।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমন চৌধুরী। তিনি বলেন, ‘কোক স্টুডিও বাংলার ফিরে আসাটা সত্যিই আনন্দের। “বাজি” আমাদের কাছে বিশেষ একটি সৃষ্টি, কারণ এতে অংশ নেওয়া প্রত্যেক শিল্পী তাঁদের সবটুকু উজাড় করে দিয়েছেন। কথা, সুর, বাদ্যযন্ত্র, নাচ ও ভিজ্যুয়ালের সমন্বয়ে গানটি বাংলাদেশের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছে।’
গানটি ইতিমধ্যেই কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে প্রকাশিত হয়েছে। মুক্তির মাত্র ৩৩ মিনিটের মধ্যে গানটি ইউটিউবে সাড়ে তিন হাজারের বেশি বার শোনা হয়েছে। সংগীতপ্রেমীদের মতে, ‘বাজি’ শুধু একটি গান নয়, বরং এটি বাংলাদেশের বহুমাত্রিক লোকসংস্কৃতি ও সমকালীন সংগীতের সেতুবন্ধন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের দ্রুত রোগজীবাণু শনাক্ত এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন সহজ করতে ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার...

Related Articles

‘এটি গৌরবের পরাজয়’, আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে গর্বিত কেপ ভার্দে কোচ

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত...

ফ্রান্স ‘বৈদ্যুতিক ঝড়’, তবু লড়াইয়ের প্রত্যয় প্যারাগুয়ে কোচের

বিশ্বকাপের শেষ ষোলোতে বর্তমান রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় প্যারাগুয়ে। প্রতিপক্ষকে...

কেপ ভার্দের জার্সি পরে এলে এক বছর বিনা মূল্যে চিকিৎসা দেবেন রংপুরের চিকিৎসক

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে অন্তত একটি গোল করতে পারলে এক...

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

রোববার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের চেয়ে বেশি চাপে থাকবে ব্রাজিল—এমনটাই মনে...