Home জাতীয় অপরাধ পুলিশ কর্মকর্তার বাসায় ৯০ হাজার ইয়াবা
অপরাধ

পুলিশ কর্মকর্তার বাসায় ৯০ হাজার ইয়াবা

Share
Share

চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কর্মকর্তার কক্সবাজারের বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই কর্মকর্তার শ্যালক, তাঁর স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজার শহরতলির হাজীপাড়া এলাকায় পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় অভিযান চালায় ডিএনসি। ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বাসাটি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পুলিশ কর্মকর্তা শহীদের শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা এবং কিশোর বয়সী এক সহযোগী। ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে তাঁরা ওই বাড়িতে অবস্থান করছিলেন। আটক ব্যক্তিরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

তবে পুলিশ কর্মকর্তা শহীদ নিজে মাদক কারবারের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত করেনি ডিএনসি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ডিএনসির উপপরিচালক সৌমেন মণ্ডল বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের দীর্ঘদিনের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএমআর

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো শেষ হয়নি বিচারিক কার্যক্রম

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২...

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

  নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...