Home আন্তর্জাতিক পাকিস্তানে ভয়াবহ বন্যা: করতারপুর গুরুদ্বারও পানিতে প্লাবিত
আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বন্যা: করতারপুর গুরুদ্বারও পানিতে প্লাবিত

Share
Share

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ভারী বৃষ্টির কারণে একাধিক বাঁধের গেট খুলে দেওয়ায় প্রচণ্ড বেগে পাকিস্তানে পানি প্রবেশ করছে । এতে পাঞ্জাব প্রদেশের নরোয়াল জেলার ঐতিহাসিক করতারপুর সাহেব গুরুদ্বার প্লাবিত হয়েছে। শিখ ধর্মাবলম্বীদের পবিত্র এই স্থাপনাতেই গুরু নানকের সমাধি রয়েছে বলে বিশ্বাস করা হয়।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, বুধবার (২৭ আগস্ট) রবি নদীর পানি উপচে পড়ে গুরুদ্বারটির কমপ্লেক্সের অর্ধেক অংশ ডুবে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সেখানে তিন থেকে চার ফুট পানি জমে আছে।

এ ঘটনায় পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল অভিযোগ করে বলেন, “ভারত জলবায়ু বিপর্যয়ের রাজনীতি করছে। সিন্ধু পানি চুক্তি অনুসারে সঠিক সময়ে তথ্য না দিয়ে হঠাৎ বাঁধ খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।”

তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁধ খোলার আগে পাকিস্তানকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্যমতে, গত রোববারই ভারত পাকিস্তানকে বন্যার আগাম সতর্কতা দিয়েছিল। এপ্রিলে জম্মু-কাশ্মীরে হামলার পর সিন্ধু নদ চুক্তি কার্যত স্থগিত থাকলেও এটিই ছিল দুই দেশের মধ্যে নদীসংক্রান্ত প্রথম যোগাযোগ। বুধবারও নয়াদিল্লি নতুন সতর্কতা দিয়ে কাশ্মীরের নদীগুলোর প্রধান বাঁধগুলোর সব গেট খুলে দিয়েছে।

এদিকে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, রবি, চেনাব ও সুতলেজ নদীতে অস্বাভাবিক পানি প্রবাহের কারণে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী, রেঞ্জার্স, রেসকিউ ১১২২ এবং পিডিএমএসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে নিয়ে চিকিৎসা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

পাকিস্তানে এ বছরের বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই ১৪ আগস্ট থেকে এ পর্যন্ত ৪৫০ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, ডন, গালফ নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে লাশ মাটিচাপা দিয়ে উপরে সবজির চারা...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে চরম হেনস্তার শিকার হতে হলো এক বাংলাদেশি গৃহবধূকে। চিকিৎসার বকেয়া প্রায়...

Related Articles

সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত...

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপ থেকে উদ্ধার ৫ বছরের শিশু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মৃত্যুকূপ থেকে এক পাঁচ বছরের শিশুকে অলৌকিকভাবে জীবিত...

প্রেমিককে সঙ্গে নিয়ে সহপাঠীকে খুন: দুই দফা বিষাক্ত ইনজেকশনের পর যেভাবে বেঁচে ফিরলেন তরুণী

প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের এক সহপাঠিনীকে নির্মমভাবে হত্যার দায়ে টানা ৩০ বছরেরও...

সমকামী ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হ’ত্যা

ভারতের পাঞ্জাবের অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন সুপরিচিত এলজিবিটিকিউ (LGBTQ) ইনফ্লুয়েন্সার...

;